ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের পশ্চিমের রাজ্য রাজস্থানের উদয়পুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম লক্ষ্মীনারায়ণ নাগার, বয়স ৭৩ বছর। গত সপ্তাহে তিনি মারা যান।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওই ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে সেটির জিনম সিকয়েন্স করে জানা যায় তিনি ওমিক্রন ধরনে আক্রান্ত ছিলেন। ৩১ ডিসেম্বর উদয়পুরের একটি হাসপাতালে তিনি মারা যান। গত ১৫ ডিসেম্বর পরীক্ষায় লক্ষ্মীনারায়ণ দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। তিনি ডায়বেটিস এবং উচ্চরক্তচাপ সহ নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বুধবার পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। দিল্লিতে ওমিক্রনের সর্বোচ্চ রোগী (৪৬৪ জন) পাওয়া গেছে।
অন্যদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। মঙ্গলবার দেশটিতে ৩৭ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। কোভিডের ঘটনা বাড়তে থাকায় ভারতের কয়েকটি রাজ্য রাতের কারফিউয়ের মতো নিষেধাজ্ঞা জারি করেছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









